শিবগঞ্জ সীমান্ত ভারতীয় ফোন জব্দ

শিবগঞ্জ সীমান্তবর্তী গ্রাম থেকে ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি

শিবগঞ্জ সীমান্ত ভারতীয় ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী গ্রাম থেকে ৩১টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের এই ফোনগুলো আটকের পর জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া আমাদের জানান,তেলকুপি বিওপির নায়েক মো.শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৮০ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। জায়গাটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রাম। অভিযানে টহলদল মালিকবিহীন অবস্থায় ৩১টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। চোরাই মোবাইল ফোনগুলো কাষ্টমস এ জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️