নাচোলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

নাচোলে 'বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পেইজ)' প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে

নাচোলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

আবুল হোসেন,নাচোল প্রতিনিধিঃ  নাচোলে 'বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পেইজ)' প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপকের বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা সহকারী পরিচালক আবু তাহের। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, বিভাগীয় উপ-পরিচালক রিজিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা উপ-পরিচালক উম্মে কুলসুম।

এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি, থানার এসআই আলমগীর হোসেন, সমাজ সেবা অফিস সহকারী আরিফুল ইসলাম সহ সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রান্তিক পেশাজীবী সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১শত ৫০টি উপজেলায় ১০ ক্যাটাগরির প্রান্তিক পেশাজীবীর কামার, কুমার, নাপিত, শতরঞ্জি, মুচি, নকশী কাঁথা, লোকজ শিল্পী, বাঁশ বেত, লোকজযন্ত ও কাঁসা পণ্য প্রস্তুতকারী পেশাজীবীদের জীবন মান উন্নয়নে (২য় পেইজে) কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️