ওসমান হাদিকে গুলি-আরো ২ জন গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে

ওসমান হাদিকে গুলি-আরো ২ জন গ্রেপ্তার
সংগ্রহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম। এ ঘটনায় সীমান্ত পারাপার চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে।

আজ রবিবার ডিএমপির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

সন্দেহভাজনরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য সীমান্তে তাদের ছবি পাঠিয়ে সতর্ক করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।

ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে লোক পারাপার চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন মো. নজরুল ইসলাম।

হামলার সময় ব্যবহার করা মোটরসাইকেলটির মালিককে র‍্যাব গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে ডিএমপি। ওই দিন ব্যবহার করা মোটরসাইকেটিও উদ্ধার করেছে পুলিশ।

ইমিগ্রেশন তথ্য অনুযায়ী, সন্দেহভাজনরা এখন পর্যন্ত দেশেই আছেন বলে জানিয়েছে পুলিশ।

সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️