অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

অস্ত্র মামলায় যাবজ্জীবন অপর ধারায় আরো ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল

অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় আবু তাহির (৩৪) নামের একজনকে একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায় আরো ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল। আদেশে উল্লেখ করা হয়, একটি ধারায় প্রদত্ত যাবজ্জীবন কারাদণ্ড ভোগের পর পৃথক আরেকটি ধারায় ১০ বছর কারাদ- ধারাবাহিকভাবে ভোগ করতে হবে।

সোমবার (১১ সেপ্টম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তি রাজশাহীর নওহাটা পালোপাড়ার মকবুল হোসেনের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৫ জুলাই র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রাতে শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড়ে অভিযান চালায়। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১টি ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলিসহ আবু তাহিরকে আটক করা হয়।

এঘটনায় ওই দিন র‌্যাবের এসআই কামরুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০২২ সালের ৩১ জুলাই আবু তাহিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই সুজন কুমার সরকার।

মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️