শুধু কথা বলার অধিকার নয়,মানুষকে স্বাবলম্বী করতে হবে

‘আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি। এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।

শুধু কথা বলার অধিকার নয়,মানুষকে স্বাবলম্বী করতে হবে

‘আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি। এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এই সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।

সমাবেশে আসা মানুষের কাছে প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে, টিকিট দেব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, তা শিরকি করা হচ্ছে। হচ্ছে না?’ এসব বলে জনগণকে ঠকানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু ঠকাচ্ছে না।

যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা।

সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘ওমরা বা হজ করেছেন এমন একজন মুরব্বি হাত তুলুন।’ উপস্থিতদের অনেকে হাত তুলেন। সেখান থেকে একজনকে তিনি মঞ্চে ডেকে নেন।

তারপর তাঁর কাছে জানতে চান, ‘আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে’? তখন ওই লোক বলেন, ‘আল্লাহ।’ তারেক রহমান এবার উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘এই দিন দুনিয়া, এই পৃথিবী দেখি, এই সূর্য নক্ষত্র যা দেখে তার মালিক কে?’ সমবেত কণ্ঠে সবাই বলেন, ‘আল্লাহ।’ তিনি আবার বলেন, ‘বেহেশতের মালিক কে? দোজখের মালিক কে?’ একইভাবে সবাই বলেন, ‘আল্লাহ’।

তারেক রহমান এবার বলেন, ‘আপনারা সবাই সাক্ষী দিলেন। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ।

যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না।’ এমন চেষ্টা শিরকের সামিল উল্লেখ করে তিনি বলেন, ‘তাহলে কি দাঁড়াল? নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে, টিকিট দেব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, তা শিরকি করা হচ্ছে, হচ্ছে না?’ তিনি বলেন, ‘যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সব কিছুর উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের পরে তাহলে কেমন ঠকানো ঠকাবে আপনাদেরকে, বুঝেন এবার।’ তিনি বলেন, ‘শুধু ঠকাচ্ছে না। যারা মুসলমান তাদেরকে শিরেকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ।

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবারে একে দেখেন। ১৯৭১ সালের যে যুদ্ধ, সেই যুদ্ধে লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকাও আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে এই দেশের লাখ লাখ ভাইয়েরা শহীদ হয়। এই দেশের লাখ লাখ মা-বোনেরা তাদের সম্মানহানি হয়। কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষরা দেখেই নিয়েছে।

তিনি এসব হঠকারিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রিয় ভাইবোনেরা, এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে, টেক ব্যাক বাংলাদেশে-থাকতে হবে।

এর আগে সকালে সিলেট নগরের বিমানবন্দরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে অরাজনৈতিক ১৩০ তরুণ ও শিক্ষার্থীদের সঙ্গে নিজের ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল বুধবার রাত ৭টা ৫০ মিনিটে সিলেট এসে পৌছান তারেক রহমান। সিলেট পৌছার পর সরাসরি হযরত শাহজলাল (রহ.) এর মাজার জিয়ারতের পর হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। তারপর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১টার দিকে সেখানে পৌঁছান তিনি।

সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️