নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ৭ মার্চ নওগাঁ-রাজশাহী সড়কের মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া মোড় ওহাব চাউল কলের সামনে শবিবার সকাল ১১:০০ টায় একটি হেফাজত পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তন্ময় হোসেন (২৮)। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলেকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের শাহাদাত সরেন জোনাকির ছেলে।
জানা যায়, তন্ময় প্রতিদিনের মতো বাড়ি থেকে চৌমাসিয়া বাজারে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর চৌমাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।




