পিতার স্থলে যোগ্য পুত্রকে নিয়োগের সুযোগ রাখার দাবি নিকাহ্ রেজিস্ট্রার সমিতির

পিতার স্থলে যোগ্য পুত্রকে নিয়োগের সুযোগ রাখার দাবি নিকাহ্ রেজিস্ট্রার সমিতির

পিতার স্থলে যোগ্য পুত্রকে নিয়োগ দেওয়ার সুযোগ রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে লিখিত অভিযোগে সংগঠনটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে দেশে নিকাহ্ রেজিস্ট্রারের বহু পদ শূন্য থাকায় সেবার মান ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

আজ সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২০০ থেকে ২৫০টি পদ শূন্য রয়েছে, যা অতিরিক্ত দায়িত্ব দিয়ে সামাল দেওয়া হচ্ছে।

এতে কার্যক্রমে ধীরগতি তৈরি হচ্ছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও নষ্ট হচ্ছে। তাই বিধিমালা অনুযায়ী এসব শূন্য পদে দ্রুত অস্থায়ী নিয়োগ দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নিয়োগ বাস্তবায়িত হলে সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে। বেকার শিক্ষিতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

একই সঙ্গে নিবন্ধন কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনগণের ভোগান্তি কমবে। এ ছাড়া প্রতিটি নিকাহ্ রেজিস্ট্রারের কার্যালয়ে অন্তত দুইজন সহকারী নিয়োগের অনুমতি দেওয়ার কথাও তুলে ধরা হয় আবেদনে।

সমিতির সভাপতি মাওলানা শাহ মো. নেছারুল হক, নির্বাহী সভাপতি মাওলানা মো. ইকবাল হোসেন এবং মহাসচিব মাওলানা মো. সেলিম রেজা স্বাক্ষরিত ওই আবেদনে আশা প্রকাশ করা হয়েছে, সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, পিতার স্থলে যোগ্য পুত্রকে নিয়োগ দেওয়ার সুযোগ রাখা, অধিক্ষেত্র থেকে এলাকা কর্তন বন্ধ করা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানি বন্ধ করা।

অতীতে বিধিবহির্ভূতভাবে প্রেরিত প্যানেল বাতিল করে নিকাহ্ রেজিস্ট্রেশন কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

সমিতি দাবি করেছে, বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করা প্রয়োজন। একইসঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সংক্রান্ত হলফনামা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️