নাচোলে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় খালু গ্রেফতার

নাচোলে আপন খালুর দ্বারা চার বছরের কন্যাশিশু ধর্ষণ খালুকে গ্রেপ্তার করে র‌্যাব

নাচোলে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় খালু গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ১১ই আগস্ট চার বছরের কন্যাশিশুকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ কাউসার আলীকে(৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১ ব্যাটালিয়নের একটি যৌথ দল।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৩ আগস্ট এ ঘটনায় নাচোল থানায় পেশায় রাজমিস্ত্রিদের ঠিকাদার কাউসারকে একমাত্র অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন শিশুর বাবা।

শুক্রবার ১৮ আগস্ট সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পে, র‍্যাব ৫ আযোজিত সাংবাদিক সম্মেলনে র‍্যাব ৫ এর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, মেয়েটির আত্মীয় নাচোলের এক নিঃসন্তান দম্পতির কাছে বড় হয় মেয়েটি। ঘটনার রাতে মেয়েটি তাদের সঙ্গেই এক বিছানায় ঘুমিয়ে ছিল। এ সময় অভিযুক্তের বিকৃত মানসিকতার শিকার হয়। অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকায় কিছু টের পাননি। পরে সকাল সাড়ে ৮টার দিকে শিশুর রক্তক্ষরণ ও ব্যথা শুরু হলে এবং অবস্থার অবনতি হলে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদে শিশুটি অভিযুক্ত কাউসারের স্ত্রীকে সব জানায়। ঘটনা শুনে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নেন। এদিকে শিশুর মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। বর্তমানে শিশুটি তার বাবা-মায়ের হেফাজতে রয়েছে।

র‍্যাব-৫-এর অধিনায়ক আরো বলেন,চাঞ্চল্যকর এ ঘটনার পর আসামি পালিয়ে যান। এলাকাবাসী ব্যাপক ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এ ঘটনা জানতে পেরে র‌্যাব এর ছায়াতদন্ত শুরু করে। প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পলাতক কাউসারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নাচোল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ৫ সিপিসি-১ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, উপ অধিনায়ক মোঃ আমিনুল ইসলাম র‍্যাব ৫ এর কর্মকর্তাসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️