মানবতা লজ্জিত-দুমকিতে প্রতিবন্ধীর ঘর ভাঙচুরের অভিযোগ 

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধীর বসতবাড়িতে রাতের আঁধারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে

মানবতা লজ্জিত-দুমকিতে প্রতিবন্ধীর ঘর ভাঙচুরের অভিযোগ 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধীর বসতবাড়িতে রাতের আঁধারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সৌদি প্রবাসী বারেক।

‎ভুক্তভোগী শাহজালাল (২৭) লেবুখালীর পূর্ব কার্তিকপাশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। পরিবারের সঙ্গে বসবাস করলেও কিছুদিন আগে রাস্তার পাশে একটি নতুন ঘর নির্মাণ করেন।

‎শাহজালালের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) রাত দেড়টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে বারেকের নেতৃত্বে একদল লোক তাঁর নতুন বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা ঘরের বেড়া, চাল, আসবাবপত্র ও ঘরে থাকা, চাল, মরিচ, হলুদসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।

‎শাহজালাল বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। অনেক কষ্ট করে নতুন ঘর তুলেছি। কিন্তু কিছুদিন ধরে সেখানে থাকি না। এই সুযোগে সৌদি প্রবাসী বারেক দলবল নিয়ে রাতের আঁধারে আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে।

‎ভুক্তভোগীর মা রাশিদা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার শ্বশুরের কাছ থেকে বারেক স্থানীয় মাপের ১০ কড়া জমি সাফকবলা দলিল নিয়েছে বলে শুনেছিলাম। তখন আমরা রাস্তার পাশের ওই জমিতে ছেলের বসতবাড়ি তোলার জন্য জায়গা দিই এবং বারেককে অন্য জায়গায় ১০ কড়া জমি ভোগের জন্য দিই। কিন্তু পরে জানতে পারি, শ্বশুর আসলে বারেককে কোনো দলিল দেননি। বিদেশ থেকে ফিরে বারেককে দলিল দেখাতে বললে সে ক্ষুব্ধ হয়ে রাতের আঁধারে এই হামলা চালায়।

‎তিনি আরও জানান, বারেক মাঝকোলা এলাকায় ১০ কড়া জমি দুই বছর ধরে ভোগদখল করছে। এখন সে দাবি করছে, তাকে ১৫ কড়া জমি দিতে হবে।

‎ভাঙচুরের ঘটনা স্বীকার করে বারেকের শ্যালক শাহজাহান বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে দ্রুত মীমাংসা করা হবে।অভিযুক্ত বারেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️