গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সপ্তাহ–২০২৬ উদ্বোধন 

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সপ্তাহ–২০২৬ উদ্বোধন 

গাইবান্ধা জেলা প্রতিনিধি: "অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

 বুধবার (২০শে মে) গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এই সপ্তাহের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ জসিম উদ্দীন।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুল হাসান বিএফএম-এর সভাপতিত্বে সভায় বক্তারা অগ্নিদুর্ঘটনা রোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।'ভলান্টিয়ার ফর বাংলাদেশ' (VBD) এর স্থানীয় স্বেচ্ছাসেবী।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গাইবান্ধা জেলা ইউনিটের সদস্যবৃন্দ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন প্রমূখ।

উল্লেখ্য, আগামী কয়েকদিন জেলাজুড়ে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতনতামূলক ক্যাম্পেইন এবং বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে এই ফায়ার সপ্তাহ উদযাপিত হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️