ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা সভা

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা সভা

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:“আস্থায় গড়ে ওঠা, উন্নয়নে এগিয়ে চলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ন্যাশনাল ব্যাংক বুড়িচং শাখা কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক কে এম কাউসারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই ন্যাশনাল ব্যাংকের মূল শক্তি। দীর্ঘ ৪৩ বছরের পথচলায় ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও আধুনিক সেবা, স্বচ্ছতা ও গ্রাহকবান্ধব কার্যক্রমের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবু জাহের শিপু, বুড়িচং বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী সমর মিত্র ও সেন্টু ঘোষ।

এ সময় বুড়িচং প্রেসক্লাবের সদস্য মহিউদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️