নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পরামর্শ কর্মশালা

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় জেলা পর্যায়ের এক পরামর্শমূলক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পরামর্শ কর্মশালা
ছবি-চাঁপাই প্রেস

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় জেলা পর্যায়ের এক পরামর্শমূলক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, নওগাঁ। সহযোগিতায় ছিল সিভিল সার্জন অফিস, নওগাঁ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তা জনাব ফায়জুল হক। সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধি ডা. লুৎফর রহমান।

কর্মশালায় টাইফয়েড রোগ প্রতিরোধে দলগতভাবে টিকাগ্রহণের গুরুত্ব, বিশেষ করে শিশু, কিশোর ও নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কার্যকর কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানটি সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সফল টিকাদান কার্যক্রম বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️