সংসদে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের

সংসদে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের (এমপি) প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। 

বুধবার সন্ধ্যায় অধিবেশন চলাকালে বিষয়টি নিয়ে প্রথমে দৃষ্টি আকর্ষণ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর এমপিদের এই নির্দেশনা দেন চিফ হুইপ।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে অনেক সংসদ সদস্যকে মোবাইলে কথা বলতে দেখা যায়। এ সময় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলার শব্দ ডায়াস পর্যন্ত পৌঁছাচ্ছে, যা আলোচনায় বিঘ্ন ঘটাচ্ছে। 

ডেপুটি স্পিকারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, বিষয়টি সকল সংসদ সদস্য শুনেছেন এবং এটি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। 

কেউ যেন অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইলে কথা না বলেন বা ছবি না তোলেন- এ বিষয়ে সংসদ সদস্যদের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। প্রয়োজনে সংসদকক্ষের বাইরে গিয়ে কথা বলার এবং স্পিকারের সঙ্গে কোনো সদস্য কথা বলার সময় মাঝখান দিয়ে যাতায়াত না করার শিষ্টাচার বজায় রাখারও অনুরোধ করেন চিফ হুইপ।সূত্র_বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️