‎হবিগঞ্জে প্রেমঘটিত বিরোধে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার  ‎

‎হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর কামদেব দাস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎হবিগঞ্জে প্রেমঘটিত বিরোধে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার   ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ:হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর কামদেব দাস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন ব্যক্তি পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে আজমিরীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

‎নিহতের বড় ভাই যুবরাজ দাস বলেন,আমার ভাই কামদেবের একই গ্রামের শংকর দাসের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।

‎এ নিয়ে রোববার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।আমরা অনেক খোঁজ করেও পাইনি, ফোনটাও বন্ধ ছিল।

‎স্থানীয় ইউপি সদস্য শ্যামল দাস বলেন,দুপুরে কয়েকজন লোক পুকুরে মরদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।শুনেছি, মেয়েটির সঙ্গে সম্পর্ক নিয়ে আগেও সমস্যা হয়েছিল।

‎আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন,“মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

‎প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড কি না, নিশ্চিত নয়। তদন্ত চলছে।রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন কামদেব দাস।তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎প্রেমসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।তাঁরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️