অটোরিকশা উল্টে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

অটোরিকশা উল্টে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে নাজমুল হক রিপন (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যাংক কর্মকর্তা রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার কোটস্টেশন কলেজপাড়া এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে। শুক্রবার বিকেলে রহনপুর-নাচোল সড়কের বহিপাড়া এলাকায় এইদুর্ঘটনা ঘটে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আইসিটি ডিপার্টমেন্টের এজিএম হিসেবে কর্মরত ছিলেন। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাটি গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।

ওসি ও স্থানীয়রা জানান, কৃষি ব্যাংকের ওই কর্মকর্তা তাঁর এক সহকর্মীকে নিয়ে নাচোল উপজেলা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে রহনপুর যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি রহনপুর পৌর এলাকার বহিপাড়ার রাস্তার বাঁক ঘুরার সময় উল্টে যায়। ওই সময় গাড়ীর যাত্রী নাজমুল হক রিপন রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। পরে রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান তিনি।

ওসি মাহবুবুর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাংক কর্মকর্তার মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহটি পরিবারের কাছে তুলে দেওয়া হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️