জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যাচেষ্টা করা হয়েছিল-খন্দকার মোশাররফ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যাচেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন

জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যাচেষ্টা করা হয়েছিল-খন্দকার মোশাররফ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যাচেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। যারা হত্যা করেছে, তারা বিএনপিকে হত্যা করতে চেয়েছিল, তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বেগম জিয়া তাদের চেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন।

মঙ্গলবার বিকাল ৫টায় দাউদকান্দি উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমি সৌভাগ্যবান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমার বক্তব্য শুনে বিএনপিতে তিনি আমাকে সুযোগ দিয়েছেন এবং ছাত্রদলকে সম্পৃক্ত করার জন্য বিএনপিতে প্রথম আমাকে ছাত্র বিষয়ক সম্পাদক করেছিলেন। এরপর থেকে তিনি আমাকে দলের বিভিন্ন পদে সম্পৃক্ত করে রেখেছিলেন।

কুমিল্লা-১ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ড. মোশাররফ হোসেন বলেন, বিএনপির প্রতিটি নির্বাচনে আমি অংশগ্রহণ করলেও দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান বা বেগম জিয়া কখনো আমার নির্বাচনী সভায় বক্তৃতা দিতে আসেন নাই। এবার শেষ বয়সে এসে আমি সৌভাগ্যবান যে, আমি শুনেছি আগামী ২৫ জানুয়ারি দলের সভাপতি তারেক রহমান দাউদকান্দি বিশ্বরোডে আসছেন।সূত্র_বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️