রেকর্ডভুক্ত জমি জোরপূর্বক দখলের অভিযোগ
তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে রেকর্ডভুক্ত ধানী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার চৌরাকসবা গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান (৩২)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মালিকানাধীন পানিহারা মৌজার খতিয়ান নং-৬৮ এর দাগ নং-১৭৫, ২৬৬ ও ৪৬৮-এর মোট ৪ একর ১৪ শতক জমি দীর্ঘদিন ধরে বিবাদীরা জোরপূর্বক ভোগদখল করে আসছেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা জমির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মিজানুর রহমান আরও অভিযোগ করেন, ইতোমধে এক একরের বেশী জমি আমরা দখলে পেলে সেখানে বিভিন্ন গাছ চারা রোপন করা হয়। বাকী জমি ছেড়ে দিতে বললে বিবাদী আতাউর, এরফান, সুরেশ চন্দ্র তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠিসোঁটা দিয়ে ভয়ভীতি দেখিয়ে মারধরের হুমকি দেন। এমনকি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে খারাপ পরিণতির কথাও বলা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত জমি সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে (মামলা নং-১১০/২০২৪)। তবে এরপরও বিবাদীরা জোরপূর্বক জমি দখল করে রেখেছেন।
পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে আশঙ্কা করে ভুক্তভোগী থানার স্বরণাপন্ন হয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বলেন আমরা জমি দলিল মূলে দখলে আছি এবং আমাদের কাগজের কোন রকম সমস্যা নাই।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




