শিবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লক্ষীপুর-রুহুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে

শিবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইন্দ্রজিৎ সিং (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শ্রী মিঠন সিংহের ছেলে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লক্ষীপুর-রুহুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে ইন্দ্রজিৎ সিং ও একই গ্রামের কাজল আলীর ছেলে মোরসালিন (৮) লক্ষীপুর-রুহুল মোড় এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় দুজনই পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মোরসালিনকে জীবিত অবস্থায় এবং ইন্দ্রজিৎ সিংহকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য মোরসালিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ও প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️