সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব-ঘি আমাদের লাগবেই-তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই।

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব-ঘি আমাদের লাগবেই-তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ তাহের বলেন, আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব, আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না।

ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনদ এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। 

তিনি বলেন, আপনারা চালাকি শুরু করেছেন। আপনাদের চালাকি আমরা বুঝি। আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করবো।

আমরা এখন নিয়মতান্ত্রিক আন্দোলনে যাচ্ছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। 

তিনি আরো বলেন, সময় ক্ষেপণের এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলবে। গণভোট নির্বাচনের আগে হতে হবে।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোন বাধা নাই। সুতরাং সময় আছে। আরো ১৫ দিন সময় ক্ষেপণ করবেন সময় থাকবে; আরো ১৫ দিন সময় ক্ষেপণ করবেন সময় থাকবে; আরো ক্ষেপণ করবেন, সময় নতুনভাবে বের হবে। যা বোঝাতে চেয়েছি বুঝে নিয়েন, নো হাঙ্কি পাঙ্কি। সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কী? 

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️