মেহেরপুরে বিএনপি ছেড়ে ৭০ নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন

মেহেরপুরে বিএনপি থেকে ৭০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে গোপালপুর গ্রামে এক সাধারণ সভায় তারা জামায়াতে যোগ দেন

মেহেরপুরে বিএনপি ছেড়ে ৭০ নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন

মেহেরপুরে বিএনপি থেকে ৭০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে গোপালপুর গ্রামে এক সাধারণ সভায় তারা জামায়াতে যোগ দেন।

রোববার (১২ অক্টোবর) এশার নামাজের পর নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান বলেন, আমাদের প্রথমে সৎ এবং যোগ্য নেতাকর্মী নির্বাচন করতে হবে। নতুন যারা দলে যোগ দিয়েছেন তাদেরকে শুভকামনা জানিয়ে সৎ থাকার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে সরকারি বরাদ্দের পন্য যাতে সুষ্ঠু বন্টন হয়। কোনো ভাবে যেন এতিম ও সুবিধাবঞ্চিতদের হক নষ্ট না হয়। ৫৪ বছর এ দেশ স্বাধীন হয়েছে। একটার পর একটা দলকে আমরা দেশ পরিচালনা করতে নিয়ে এসেছি। আমরা ভেবেছিলাম আমরা আমাদের অধিকার ফিরে পাব কিন্তু আমরা সেই অধিকার ফিরে পাইনি।

এসময় বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া কর্মী ফরমান হোসেন বলেন, জামায়াতে যোগ দিলেই নেতা হওয়া যায় না। এখানে কর্মী হতে হলে নিয়মিত নামাজ আদায়সহ সিলেবাসভুক্ত বই পড়তে হয়, নিয়মকানুন মেনে যোগ্যতা প্রমাণ করতে হয়। আমরা সৎ ও নিষ্ঠার সঙ্গে দেশের স্বার্থে কাজ করতে চাই।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সভাপতি ইমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইসলামী রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, পৌর আমীর সোহেল রানা ডলার, শ্যামপুর ইউনিয়ন আমীর মাওলানা মফিদুল ইসলাম এবং ইউনিয়ন সেক্রেটারি মকলেছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের হাতে জামায়াতে ইসলামী দলের প্রতীকী চিহ্ন ও সংগঠনের দিক নির্দেশনামূলক লিফলেট তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️