গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫ জন মহিলাসহ ৩০ জন আহত হয়েছে।

গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০

গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫ জন মহিলাসহ ৩০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের মৃত আজহারউদ্দীন টুনু মিয়ার সাথে ওই গ্রামবাসীর জমি নিয়ে বিরোধ ছিল। যা নিয়ে আদালতে মামলা চলমান।সম্প্রতি টুনুমিযার ওয়ারিশগন আদালত থেকে তাদের পক্ষে রায় পান। বৃহস্পতিবার সকালে তার ছেলে রহনপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিক তার দলবল নিয়ে ওই জমি দখল করতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এর এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। এদিকে হামলায় আহত গ্রামবাসীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাদের উপর হামলা চালায় ।

এসময় পুলিশ ৭ জন সন্ত্রাসীকে হাসপাতাল চত্বর থেকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে জানতে রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মানিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সংঘর্ষে আহতদের  বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান,মারামারির ঘটনায় মোট ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।এরমধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।বর্তমানে হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান,এজাহার হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️