নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালিত

মন ভালো তো সব ভালো এই প্রতিপাদ্যতে নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হয়েছে।

নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালিত

এ.বি.এস রতন রিপোর্টার : মন ভালো তো সব ভালো এই প্রতিপাদ্যতে নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার ২১ শে ডিসেম্বর সকাল ৭ টায় ড্যাফোডিলস্ জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে মেডিটেশন চর্চার এ আয়োজন করা হয়। এ সময় উপস্থাপনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন নওগাঁ শাখার দায়িত্বশীল মো. শাহাজাহান আলী।

কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারী মহাজাতক অনলাইনে যুক্ত হয়ে বলেন, পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয়, তেমনি যে কোন মানুষের মনের দূষণ চারপাশের মানুষের কষ্টের কারণ হয়। তাই মন ভালো রাখার গুরুত্ব সর্বাধিক। ব্যক্তি মন ভালো থাকলে, মনে প্রশান্তি থাকলে পরিবারে, সমাজে ও বিশ্বে শান্তি আসবে। এক্ষেত্রে মেডিটেশন সবচেয়ে সহায়ক শক্তি।

তিনি আরও বলেন, এখনকার ডিজিটাল জীবনে বিলাস ও গতি বেড়েছে। কিন্তু ব্যক্তির মন আক্রান্ত হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ক্ষুব্ধতা, ট্রমা, ভয়, রাগ, অনিশ্চয়তা, বিষণ্নতা ও একাকিত্বে। মনের এই অসুখ শতকরা ৭৫ শতাংশ রোগ সৃষ্টি করে। সারা পৃথিবীর স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন একমত যে, মনোগত ও মনোদৈহিক এই রোগগুলো থেকে মুক্তির পথ দেখায় মেডিটেশন। তাই আসুন, নিয়মিত মেডিটেশন চর্চা করি, মনের যত্ন নিই, মনকে ভালো রাখি এবং সুস্থ-সুখী কর্মময় জীবন গড়ে তুলি। 

এ সময় অন্যান্ন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন নওগাঁ এর দায়িত্বশীল মো. এনামুল হক, নওগাঁ শাখা প্রোগ্রামের সেবক মো. হাসিব মনোয়ারসহ প্রমুখ। মেডিটেশন চর্চায় প্রায় ৪০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️