একাত্তরের গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই-নাসীরুদ্দীন পাটওয়ারী

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

একাত্তরের গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই-নাসীরুদ্দীন পাটওয়ারী
সংগ্রহীত ছবি

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, গণহত্যার বিচারে তারা ‘একপাক্ষিক’ অবস্থান নিতে চান না। সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তুলে ধরেন।

নাসীরুদ্দীন বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পর সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় এগোচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। তিনি মনে করিয়ে দেন, আগের সরকারের আমলে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর হয়েছিল এবং দল হিসেবে জামায়াতের বিচার নিয়েও আলোচনা চলছিল।

তিনি বলেন, ‘একাত্তর সালে কি বাংলাদেশে গণহত্যা হয়নি? গণহত্যার জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। আমরা চব্বিশের গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই, একাত্তরের গণহত্যায় সম্পৃক্ত সব দলের বিচারও চাই। আমরা একপাক্ষিক হতে পারব না।

বিএনপির এক প্রার্থীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যাদের বংশ পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি লেগে আছে, তারা আমাদের বংশ পরিচয় জিজ্ঞেস করছে। আমরা বাংলাদেশে সংস্কারের বংশ চাই—যারা চাঁদাবাজি চায় না, দুর্নীতি চায় না।

দুই দিনব্যাপী মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে এসে নাসীরুদ্দীন জানান, এনসিপি স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন, ‘অনেক জায়গায় দেখা যায় গুলশান বা মগবাজারে হাজিরা দিলেই সিট কনফার্ম হয়ে যায়। আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত—সবাই আবেদন করেছে, সবাই মতবিনিময়ে অংশ নিয়েছে।

এ সময় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, ‘ভোট দিতে গেলে কখনো মনে হয় মন্দের ভালো একজনকে বেছে নিতে হয়। কিন্তু আমরা অনেক মানুষকে পেয়েছি, যাদের মানুষ আনন্দ নিয়ে ভোট দেবে।

চাঁপাই প্রেস/সূত্র_ইত্তেফাক

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️