চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড 

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই আসামির ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই আসামির ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নওরশিয়া পলশবনা গ্রামের ফয়মুদ্দিনের ছেলে মো. মামুন (৩০) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে দুলু মিয়া (৩৫)।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর রাতে জেলার ভোলাহাটের বড়জামবাড়ীয়া খাপানের বিল এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ অভিযানে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন এবং ২ রাউন্ড গুলিসহ মামুন ও দুলুকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে ভোলাহাট থানায় একটি মামলা হয়। বিচার শেষে এ মামলার রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার পর আসামিদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️