মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী চাঁপাইনবাবগঞ্জে দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই মালয়েশিয়া প্রবাসী শামীম রেজা ও তুহিন আলীর লাশ নিজের বাড়িতে পৌঁছেছে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী চাঁপাইনবাবগঞ্জে দাফন সম্পন্ন

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই মালয়েশিয়া প্রবাসী শামীম রেজা ও তুহিন আলীর লাশ নিজের বাড়িতে পৌঁছেছে। ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে সেখানে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রামের বাড়ি উপজেলার গোপালনগর ও নসিবন্দিনগরে লাশবাহী গাড়ী এসে পৌঁছায়। এ সময় ওই এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

নিহতরা হলেন, গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং ওই ইউনিয়নের নসিবন্দিনগর গ্রামের কাবিলের ছেলে শামীম রেজা (২৩)। তারা মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন। 

নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, ৩১ আগস্ট মালেশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। তুহিন ও শামীমসহ পাঁচজন ওভারটাইমে কাজে গিয়েছিল। সেখান থেকে পিকআপে করে বাসায় ফেরার সময় সেটি নিয়ন্ত্রণ হারায়। তাদের সঙ্গে থাকা তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম সড়ক থেকে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহতের সাতদিন পর তাদের লাশ বাড়িতে পৌঁছায়। বেলা ১১টায় তাদের লাশ দাফন করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️