চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ বছর বয়স এবং ৬ মাস বয়স দুই শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ বছর বয়সী রিয়া মণি এবং ৬ মাস বয়সী রুবেল নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রিয়া মণি রোববার (২০ আগস্ট) ভোরে এবং রুবেল রোববার দিনগত রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দুইজনকেই গত ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। এতে করে সোমবার (২১ আগস্ট) পর্যন্ত চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। গত জানুয়ারি থেকে এ বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭০৬ জন। আক্রান্তরা বর্তমানে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে ২২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চার হাজার ৪৮০ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত সোমবারের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৬৬ জন সরকারি হাসপাতালে এবং ২৯ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৭ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২০ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৫ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হসপিটালগুলোতে ৬৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস জাগো নিউজকে বলেন, সোমবার দুই শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে রিয়া মণি নামে এক কন্যাশিশুকে চট্টগ্রামের বাঁশখালী থেকে এবং রুবেল নামে ৬ মাসের এক শিশুকে কক্সবাজার থেকে গত ১৬ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️