চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুইজন আটক,নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুইজন আটক,নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ পরিচালিত টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন ও ৮ লক্ষাধিক টাকা উদ্ধারসহ ২জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) ও একই গ্রামের মো. এনামুল হকের মেয়ে মোসা. আমেনা খাতুন (২৭)। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় মাদক বিরোধী ট্রাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে মো. শরিফুল ইসলাম ওরফে ভুট্টু ও মোসা. আমেনা খাতুনকে আটক করে। অভিযানকালে তাদের কাছ থেকে ১৫৮ গ্রাম হেরোইন এবং ৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️