আজ চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস

১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হানাদারমুক্ত করে

আজ চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস

চাঁপাই প্রেস ডেস্ক:১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হানাদারমুক্ত করে। এর আগে, ১৪ ডিসেম্বর রাতে শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর,গোলাম নবী সাটুসহ আরও অনেকে।

১৯ এপ্রিল রাতে শহরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পাক বাহিনী। শহর দখল করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। এ ঘটনার পরই পাকবাহিনীকে প্রতিহত করতে সংগঠিত হতে থাকে চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা।

১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা চর বাগডাঙ্গা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য অগ্রসর হন এবং পাক সেনাদের বাঙ্কার দখল করে নেয়। ১৩ ডিসেম্বর যুদ্ধের ভয়াবহতা বেড়ে গেলে মুক্তিযোদ্ধারা আক্রমণ চালায় পাকসেনাদের বিরুদ্ধে। 

পরে ১৪ ডিসেম্বর জেলা শহরের মহানন্দা নদীর পাদদেশ রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে পাকহানাদার বাহিনীর গুলিতে নিহত হন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। এ সময় মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি অভিযানের মুখে পিছু হটতে বাধ্য হয় পাকসেনারা। 

সে রাতেই পাকিস্তানিরা চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে চলে গেলে ১৫ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে প্রবেশ করেন। এর মধ্য দিয়েই শত্রুমুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ। ওড়ানো হয় বিজয় পতাকা।

মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ছিল ৭ নং সেক্টরের অধীনে। এই সেক্টরের কমান্ডার ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান চৌধুরী। ৭নং সেক্টরের অধীন চাঁপাইনবাবগঞ্জ মহকুমায় ছিল দুটি সাব সেক্টর। একটি মোহদিপুর সাব সেক্টর অন্যটি দলদলী সাব সেক্টর। মোহদিপুর সেক্টরের দায়িত্বে ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এবং দলদলী সাব সেক্টরের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট রফিক।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️