নাসিরনগরে তিন ইউপি চেয়ারম্যান পদে পুনঃবহাল

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দ্বায়িত্বে পূনঃবহাল।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ ফারুক মিয়া, ফান্দাউক ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, ভলাকুট ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান মোঃ রুবেল মিয়াকে দায়িত্বে পুনঃবহাল করা হয়েছে। উল্লেখিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাগন বিগত ইউনুস সরকারের শাসনামলে বিভিন্ন মামলায় আটক হয়ে দীর্ঘ সময় কারাভোগের পর জামিনে মুক্তিলাভ করেন। মামলায় আটক হওয়ার পর তাদের কে দায়িত্ব থেকে অব্যাহত দেয়া হয়েছিল। তাছাড়াও
মুক্তিপ্রাপ্ত গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়া দায়িত্ব বহাল প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।




