নওগাঁর রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ তিনজনের মৃত্যু 

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ তিনজনের মৃত্যু 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুইজন কৃষি শ্রমিক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল এবং গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

নিহত আক্কাস ফকির পারইল গ্রামের আসাদ ফকিরের ছেলে ও তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে।এছাড়া নয়ন তালুকদার উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে।

খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। 

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান,এদিন সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিন মাঠে জমিতে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে মাঠের মধ্যে অন্য শ্রমিকরা দেখতে পেয়ে বাড়ীতে খবর দেয়। পরে স্থানীয় লোকজন মাঠ থেকে দুইজনের লাশ বাড়িতে নিয়ে আসেন।

অপর দিকে গুয়াতা গ্রামের নয়ন তালুকদারের চাচাতো ভাই মিঠু তালুকদার জানান,বেলা ১১টার দিকে বুষ্টি আসলে নয়ন তালুকদার গ্রামের পশ্চিম মাঠ থেকে গরু আনতে যান। এরপর আর ফিরে আসেননি। বিকেল তিনটার দিকে লোকজন ঘাস খাওয়ানোর জন্য মাঠে গরু নিয়ে যাবার সময় দেখতে পান নয়ন তালুকদারের লাশ মাঠের মধ্যে পড়ে আছে। তার শরীর বজ্রপাতে ঝলসে গেছে বলে জানান মিঠু তালুকদার।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️