শিবগঞ্জে নবম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে হত্যার মূল আসামী গ্রেফতার

বাইসাইকেল আঁকাবাঁকা করে চালোনোর ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কে নবম শ্রেণির এক ছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মূল আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

শিবগঞ্জে নবম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে হত্যার মূল আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল আঁকাবাঁকা করে চালোনোর ঘটনায় তর্ক-বিতর্কের জেরে সিহাব আলী নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার মূল আসামী সোহেল আলীকে (১৮) গ্রেফতার করা হয়েছে। 

৮ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির দারুসসালাম থানাধীন দক্ষিণ পাইকপাড়া এলাকার মিরপুর বাংলা কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেরপুর ভান্ডার গ্রামের রজবুল আলী’র ছেলে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৫। 

বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতার আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ৭ জুন বাইসাইকেল আঁকাবাঁকা করে চালোনোর ঘটনায় তর্ক-বিতর্কের জেরে সিহাব আলী নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গত ৮ জুন শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫ রাজশাহী এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে মামলার মূল আসামী সোহেল আলীকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️