চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত

আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। রবিবার (২২ অক্টোবর) সকাল ৯ টার সময় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল। 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, নিরাপদ সড়ক চাই-নিসচা জেলা শাখার সভাপতি শফিকুল আলম ভোতা। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ'র সহকারী পরিচালক মো. শাহজামান হক। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি অ্যাড. আব্দুস সমাদ বকুল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী। উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক জনাব মোঃ সেলিম হাসান, সহকারি মোটরযান পরিদর্শক জনাব আবু হুজাইফা।

সভায় নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলের সচেতনতা বৃদ্ধি নিয়ে কথা বলেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️