চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়িচালকদের নিয়ে রিফ্রেশার প্রশিক্ষণ

পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা রোধের লক্ষে রিফ্রেশার প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়িচালকদের নিয়ে রিফ্রেশার প্রশিক্ষণ

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়িচালকদের নিয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা রোধের লক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল এই প্রশিক্ষণের আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে জেলা শহরের ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) শাহজামান হকের সভাপতিত্বে নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আজিজ ফেরদৌস, মেডিকেল অফিসার আনজিম মাকসুদ, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সেলিম হাসান, সহকারী মোটরযান পরিদর্শক আবু হুজাইফা।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী।

১০৪ জন পেশাজীবী গাড়িচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া গাড়িচালকদের ট্রাফিক আইন, সাইন সিগন্যাল ও রোড মার্কিং মেনে গাড়ি চালানোর জন্য বলা হয়। এছাড়াও মোটরযান মেরামত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, শব্দ দূষণ, যানবাহনে ধূমপান ও মাদকাসক্তি সম্পর্কে, সিটবেল্ট ও মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নানান বিষয় উঠে আসে প্রশিক্ষণে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️