শিবগঞ্জে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

কানসাট টু চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে

শিবগঞ্জে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত সাইকেল আরোহী শিবগঞ্জ উপজেলার সদাশিবপুর টিকোশ গ্রামের মো. তাজেল আলীর ছেলে তামিম ওরফে রাহাত (১৩)।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কানসাট-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাহাত সাইকেল নিয়ে কানসাট থেকে শিবগঞ্জ অভিমুখে আসার পথে পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে রাহাত ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️