নিয়ামতপুরে পল্লী বিদ্যুৎ অফিসে মাসিক স্টাফ ও নিরাপত্তা সভা

নিয়ামতপুর জোনাল অফিস, নওগাঁ পবিস-১ এ মাসিক স্টাফ ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে

নিয়ামতপুরে পল্লী বিদ্যুৎ অফিসে মাসিক স্টাফ ও নিরাপত্তা সভা

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নিয়ামতপুর জোনাল অফিস, নওগাঁ পবিস-১ এ মাসিক স্টাফ ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত জেনারেল ম্যানেজার (চঃদাঃ) জনাব প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ।

মঙ্গলবার (১৪জানুয়ারী) বেলা ৩টায় নিয়ামতপুর জোনাল অফিস হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর জোনাল অফিস, নওগাঁ পবিস-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন এজিএম নিয়ামতপুর মোহাম্মদ কামরুজ্জামান, এ জিএম অর্থ মোঃ আরিফুল হক, এজিএম প্রশাসন মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।

 সভায় প্রধান অতিথি সকলের সহযোগিতা কামনা করে বলেন, গ্রাহক সেবা নিশ্চিতকরণ ও অত্র প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে সকলকে একসাথে নিষ্ঠার এবং সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন। দায়িত্ব পালনকালীন সময়ে নিজেদের এবং সহকর্মীদের নিরাপত্তা বিষয়ক সচেতনতার জন্য পরামর্শ প্রদান করেন।

মিটিং শেষে জেনারেল ম্যানেজার (চঃদাঃ) প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ নিয়ামতপুর গ্রীড ও সুইচিং স্টেশন পরিদর্শন করেন । এছাড়াও নিয়ামতপুর ১ উপকেন্দ্রের নতুন পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের কাজ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️