চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ জন মাদকসেবিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ জন মাদকসেবিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ ওয়ার্ডের মসজিদ পাড়া ভেলুর মোড়ে বুপ্রেইন নরকিন ইনজেকশন মাদক সেবন ও রক্ষণের অপরাধে ২ জন মাদকসেবি কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

২৫ জুলাই বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মসজিদ পাড়া ভেলুর মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) 'ক' সার্কেলের একটি আভিযানিক দল। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার ফারুকের ছেলে আতিক (২২) ও একই মহল্লার মৃত সালাউদ্দিনের ছেলে সজিব (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) 'ক' সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেলুর মোড়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ ছাড়াও আসামি সজিবকে ১০০ টাকা ও আতিককে ৫০০ টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়। দন্ডিতদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️