চাঁপাইনবাবগঞ্জে ৯০ ঘণ্টা বন্ধের পর পুনরায় শুরু দূরপাল্লার বাস চলাচল

বাস মালিক ও শ্রমিকদের মধ্যে বিভিন্ন দাবি-দাওয়ার জেরে প্রায় ৯০ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৯০ ঘণ্টা বন্ধের পর পুনরায় শুরু দূরপাল্লার বাস চলাচল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:বাস মালিক ও শ্রমিকদের মধ্যে বিভিন্ন দাবি-দাওয়ার জেরে প্রায় ৯০ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য রুটে বাস পরিসেবা স্বাভাবিক হয়। এর ফলে আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাস মালিক পক্ষ দূরপাল্লার যাত্রী পরিসেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কিছু দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট জটিলতার কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে বাস চলাচল বন্ধ থাকায় রাজধানীসহ দেশের অন্যান্য গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে সোমবার বিকালে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বাস চলাচল শুরু হয়।

বাস মালিকপক্ষের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পর বাস মালিকরা বেতন বাড়াতে সম্মত হয়েছিল। কিন্তু মালিকদের দাবি, বর্ধিত বেতন কার্যকর হওয়ার আগেই শ্রমিকরা এখন খোরাকি ভাতাসহ অন্যান্য অযৌক্তিক দাবি সামনে আনতে শুরু করে। এই পরিস্থিতিতে সৃষ্ট জটিলতা এড়াতে বাস মালিকপক্ষ নিজেরাই গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়।

চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, শ্রমিকদের সঙ্গে মালিকদের বেতন নিয়ে যে মতবিরোধ তৈরি হয়েছিল, সেটা কেটে গেছে। ঢাকায় আজ বেলা ১১টা থেকে টানা ২টা পর্যন্ত বাস মালিক সমিতির সঙ্গে সভা হয়েছে। সেখানে মালিকপক্ষ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। বিকাল ৪টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। 

এদিকে দূরপাল্লার বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীরা ভীষণ খুশি। তারা জানান, এই কয়েক দিনে কিছু লোকাল বাস ঢাকা রুটে যাত্রী পরিবহন করলেও, সেসব বাস দীর্ঘপথের ভ্রমণের জন্য ছিল সম্পূর্ণ অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। গন্তব্যে পৌঁছাতে ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ বাধ্য হয়েই ওই লোকাল বাসগুলো ব্যবহার করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️