চাঁপাইনবাবগঞ্জে দেশি বন্দুক ও ম্যাগজিন উদ্ধার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কবরস্থানে অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক,১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৫। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বুধবার উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থান এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়,গতকাল বুধবার(২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে ওই কবরস্থানে তল্লাশি করে পশ্চিম-দক্ষিণ বাউন্ডারির কোনার দিকে একটি সন্দেহজনক কাপড়ের বাজার করা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ তল্লাশি করে এ অস্ত্র উদ্ধার হয়।
জব্দ অস্ত্র শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে




