স্বামীর পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া,চলছে প্রস্তুতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করতে সব রকম প্রস্তুতি চলছে

স্বামীর পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া,চলছে প্রস্তুতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করতে সব রকম প্রস্তুতি চলছে। ইতিমধ্যে তাকে সমাহিত করতে কবরের মাপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে বারোটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে কবরের মাপ নেওয়া হচ্ছে।

‎এদিকে, খালেদা জিয়ায় মৃত্যুতে জিয়া উদ্যান এলাকায় তার কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করা হয়েছে।

একে একে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

তিনি জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা হবে।

লাশ আজ এভারকেয়ারে থাকবে। বুধবার সকালে সেখান থেকে বেগম খালেদা জিয়ার লাশ সংসদ ভবনে আনা হবে।

সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️