চাঁপাইনবাবগঞ্জে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নয়ন আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
সংগ্রহীত ছবি

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নয়ন আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম ওয়াসিম ফিরোজ।

সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে নয়নের দুই পা ও দুই হাত কেটে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়।

জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. ইসারুল ইসলাম তুষার জানান,দুই হাত ও পায়ে গুরুতর জখম থাকায় দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে পাঠানো হয়েছে।

রামেকে নেওয়ার পর নয়নকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি বলেন,অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয়রা জানান,নয়ন যুবদলের কর্মী ছিলেন। তবে এ তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন,নয়নের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘাতকদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️