পবিপ্রবিতে ইন্ট্রানশীপ ওরিয়েন্টেশন ও সার্জিক্যাল কিট বক্স বিতরণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রি প্রোগ্রামের সেশন ২০১৯-২০ (সেশন-এ) শিক্ষার্থীদের ইন্ট্রানশীপ ওরিয়েন্টেশন-২০২৪ এবং সার্জিক্যাল কিট বক্স বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পবিপ্রবিতে ইন্ট্রানশীপ ওরিয়েন্টেশন ও সার্জিক্যাল কিট বক্স বিতরণ

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রি প্রোগ্রামের সেশন ২০১৯-২০ (সেশন-এ) শিক্ষার্থীদের ইন্ট্রানশীপ ওরিয়েন্টেশন-২০২৪ এবং সার্জিক্যাল কিট বক্স বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎গত মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় অনুষদীয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ডিন ও ইন্ট্রানশীপ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম ও  সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. সেলিম আহাম্মদ।

‎প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম দাপ্তরিক কারণে ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তায় ইন্টার্ন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী থেকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেদেরকে দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ও বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন অর রশিদ। তিনি বলেন, “ইন্ট্রানশীপ হলো শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের অনন্য সুযোগ। এ সময়টিকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করতে হবে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন,বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম,‎ইন্ট্রানশীপ কমিটির সদস্য প্রফেসর ড. আলী আজগর, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও কমিটির সদস্য প্রফেসর ড. এ.কে.এম মোস্তফা আনোয়ার,‎এছাড়া উপস্থিত ছিলেন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

‎শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আল জাবের ও হুমায়রা জাহান দিশা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সার্জিক্যাল কিট বক্স তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️