দুমকিতে শীতার্ত অটোচালকদের পাশে হিরন খান 

শীতের তীব্রতা বাড়তে থাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা হিরন খান

দুমকিতে শীতার্ত অটোচালকদের পাশে হিরন খান 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ শীতের তীব্রতা বাড়তে থাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা হিরন খান। পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন এলাকার অটোরিকশা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

‎শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নিজ বাড়ি প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অটোরিকশা চালকদের হাতে শীতের সোয়েটার তুলে দেওয়া হয়। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হিরন খান।

‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রিয়াজ খান আরন্য, দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সেহেল রানা হিমু, সরকারি জনতা কলেজের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান,সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সজিব সরদার,উপজেলা তাঁতী দলের সদস্য মোঃ রাকিবুল ইসলাম ও হিরন খানের পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎শীতবস্ত্র পেয়ে অটোরিকশা চালকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করে বলেন, “শীতের সকালে ও রাতে অটো চালানো খুব কষ্টকর হয়ে যায়। এই সোয়েটার আমাদের জন্য অনেক বড় সহায়তা। অন্য একজন বলেন, “এভাবে আমাদের খোঁজ নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাঁকে দীর্ঘজীবী করুন।

‎এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয় বলে মনে করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️