চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সহকারী হাই কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন 

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সহকারী হাই কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন 

মুসা মিয়া স্টাফ রিপোর্টার :সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা কর্মকার পাড়ার চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির, ওয়ালটন মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ সাৰ্বজনীন দূর্গা মন্দির এবং বারোঘরিয়া বাইশ পুতুল পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরের পরিচালক বাসুদেব নন্দী এবং অজিত দাস। আর ভক্তদের উলু ধ্বনীতে মুখরিত হয় মন্দিরের চতুর্পাশ।

পরে ঠাকুর সমীর চক্রবর্তীর সহযোগীতায় পূজা অর্চনা শেষে দূর্গামাতার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি রনি নন্দী, সাধারণ সম্পাদক রাধা বল্লব কর্মকারসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বারোঘরিয়া বাইশ পুতুল পুজা মন্ডপ ও চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন দূ্র্গা মন্দির পরিদর্শণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️