গোমস্তাপুরে নানা আয়োজনে ঐতিহাসিক বিপ্লবও সংহতি দিবস উদযাপন

গোমস্তাপুরে নানা আয়োজনে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোমস্তাপুরে নানা আয়োজনে ঐতিহাসিক বিপ্লবও সংহতি দিবস উদযাপন

শাহারিয় শাহাদাৎ গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন ৪নং পার্বতীপুর ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার (৮ই নভেম্বর) বিকেল ইউনিয়ন পরিষদ এর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পার্বতীপুর এসবি কলেজ প্রাঙ্গণ আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনাসভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য সাদেকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সিহাবুল হক (হুদা), ৮ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, ও টিপু সুলতান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুগ্ম আহবায়ক বাইরুল ইসলাম, আব্দুল লতিফ মোসাদ্দেক হোসেন, রবিউল ইসলাম, ইসরাইল হোসেন, আশরাফুল ইসলাম প্রভাষক, আশরাফুল ইসলাম,শফিকুল ইসলাম ইয়াসিন আলী প্রমূখ। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️