বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গোমস্তাপুরে মহান বিজয় দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গোমস্তাপুরে মহান বিজয় দিবস পালিত

মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে।

উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন,প্রতিকী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা,মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া ওই মাঠে বিজয় মেলার ১৬টি স্টল অংশ নেয়। পরে রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী,আকতার আলি কচি খান ও তোজাম্মেল হোসেন সাপাটু,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।

এ সময় সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️