‎মির্জাগঞ্জে ওয়েফারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা-আটক বৃদ্ধ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আবদুল গণি ( ৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ

‎মির্জাগঞ্জে ওয়েফারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা-আটক বৃদ্ধ

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আবদুল গণি ( ৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

‎আসামি আবদুল গণি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং এর মৃত ওয়ারেচ মুন্সির ছেলে।

‎বুধবার ( ৩০ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার সিংবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শিশুটির মা বাদি হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবদুল গণির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ওসিকে এজাহার গ্রহণের আদেশ দেন।

‎সূত্র জানায়, আসামি আবদুল গণি ও ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা। ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী শিশুটি অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় আসামি আবদুল গণি ‘মজা ওয়েফার’ কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটির বাড়ীর সামনে রাস্তার উত্তর পাড়ে ঝোপের ভিতর শিশুটিকে ডেকে নিয়ে যায়। সেখানে বসে শিশুটির পোশাক টেনেহিঁচড়ে খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। এসময় শিশুটি ডাক-চিৎকার করিলে আসপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। তখন আসামি আবদুল গণি দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। পরে তারা শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেয় এবং ঘটনার কথা তাকে জানান।

‎মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, শিশুটিকে ধর্ষণ চেষ্টা মামলায় আসামি আবদুল গণিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️