নওগাঁর বদলগাছী উপজেলায় দিনব্যাপী পিঠা উৎসব

নওগাঁর বদলগাছী উপজেলায় মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী শুরু হয়েছে পিঠা উৎসব

নওগাঁর বদলগাছী উপজেলায় দিনব্যাপী পিঠা উৎসব

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ :নওগাঁর বদলগাছী উপজেলায় মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী শুরু হয়েছে পিঠা উৎসব । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরে অবস্থিত স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

এসময় উপস্থিত ছিলেন-  কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, তার সহধর্মীনি মনিরা সুলতানা, বিদ্যালয়ের পরিচালক আলহাজ্ব লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রহিম বাবলু ও প্রধান শিক্ষক আবু জর গিফারী সহ অন্যরা।

মেলায় ৮ টি স্টলে বিভিন্ন পিঠা-পুলি দিয়ে পসরা সাজিয়ে বসে শিক্ষার্থীরা। যেখানে গোলাপ, রুল, ভিজানা, চিতই পিটা, পাকান, পাটি সাপটা, কুশলি, নকশি, দুধ খেজুর ও সাত খুপিসহ অন্তত ২০-২৫ ধরনের পিঠা দিয়ে স্টল সাজানো হয়েছে।প্রকারভেদে ২০ টাকা থেকে ৫০ টাকা পিস বিক্রি হয়। সকাল থেকেই পিঠা মেলা প্রাঙ্গন ছিল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও জনসাধারণের পদচারণায় মুখরিত। এ ধরণের ভিন্নধর্মী একটা আয়োজন উপভোগ করতে পেরে শিক্ষার্থীরা ভীষণ খুশি।

আয়োজকরা জানান- কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাহারি পিঠা। সেগুলোকে টিকিয়ে রাখতে ও সবাইকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। তিনি বলেন- পিঠা আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য। এই সংস্কৃতির সাথে আমরা পরিচিত হওয়ার পাশাপাশি শিকড়ের সাথে অতপ্রোত ভাবে জড়িত হবে। নতুন প্রজন্মরা পিঠাগুলো চিনতে পারবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️