‎জুলাই বিপ্লবের শহীদ জসীমউদ্দীনের কন্যার আত্মহত্যা

জুলাই বিপ্লবে পটুয়াখালীর দুমকীতে শহীদ হওয়া জসিম উদ্দিনের কন্যা, পাংগাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নিবাসী লামিয়া (১৭), মর্মান্তিকভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

‎জুলাই বিপ্লবের শহীদ জসীমউদ্দীনের কন্যার আত্মহত্যা

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধি: জুলাই বিপ্লবে পটুয়াখালীর দুমকীতে শহীদ হওয়া জসিম উদ্দিনের কন্যা, পাংগাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নিবাসী লামিয়া (১৭), মর্মান্তিকভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

‎তার এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন এবং সচেতন মহলে তীব্র বেদনা বিরাজ করছে।

‎পরিবার সূত্রে জানা গেছে, লামিয়া গত ১৮ মার্চ ২০২৫ তারিখে এক নির্মম পাশবিক নির্যাতনের (ধর্ষণের) শিকার হন। ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

‎শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১০দিকে ঢাকায় মোহাম্মদপুরের শেখেরটেক তার মায়ের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া।

‎স্থানীয়রা বলছেন, অপরাধের বিচার না হওয়া এবং সামাজিক চাপের মুখে পড়ে লামিয়া চরম হতাশায় আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

‎লামিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। পাশাপাশি, এই মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা।

‎প্রসঙ্গত, গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হন পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম হাওলাদার। তার মেয়ে লামিয়া আক্তারকে গত ১৮ মার্চ সন্ধ্যার পরে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। পরে মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি ও অপর আসামি সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সীকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️