চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ৪শিশুসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৫ জন। ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নতুন করে শনাক্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন শনাক্ত হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্তদের মধ্যে ১ জনের বাড়ি দুর্লভপুর, ১ জনের চকআলমপুর, ১জনের গোলাপের হাট, ১ জনের টিরামপুর।

অন্যদিকে শিবগঞ্জে শনাক্তদের মধ্যে ১ জনের বাড়ি সাহাপাড়া, ১জনের আজমতপুর, ১জনের মনাকষা, ১জনের কালুপুর, ২ জনের খাসেরহাট, ২জনের চাকলা ও ১জনের বাড়ি হাউসনগর গ্রামে। বর্তমানে জেলায় ৪ শিশুসহ ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১২ জন পুরুষ ও ৮ নারীসহ ২০ জন, শিবগঞ্জে ১২ জন পুরুষ ও ৭ নারীসহ ১৯ জন, এবং নাচোলে ২জন পুরুষ ও ভোলাহাটে ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ ৪জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৬ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৭৯১ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৫৬৫ জন পুরুষ এবং ২২৬ জন নারী রয়েছেন।

শুক্রবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️