চাঁপাইনবাবগঞ্জে ৩ শিশুসহ ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

এ নিয়ে জেলায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৪ জন

চাঁপাইনবাবগঞ্জে ৩ শিশুসহ ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুসহ নতুন করে আরো ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ৬ শিশুসহ ৪৫ জন। আক্রান্ত শিশুদের বয়স ১ জনের ১ বছর, ১ জনের ৩ বছর ও ১ জনের সাড়ে ৪ বছর।

নতুন করে আক্রান্ত ১৭ জনের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ৪ জন নারী এবং শিবগঞ্জে ৩ জন পুরুষ ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত হন।

এ নিয়ে জেলায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৪ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ১ হাজার ১৭৯ জনকে। তাদের মধ্যে শনিবার ৬ জনকে ছাড়পত্র দেয়া হয় এবং ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৮০৪ জন পুরুষ এবং ৩৭৫ জন নারী রয়েছেন।

বর্তমানে ৬ জন শিশুসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৪৫ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ২২ জন পুরুষ ও ১০ নারীসহ ৩২ জন, শিবগঞ্জে ৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ ১১ জন এবং গোমস্তাপুরে ১ নারী ও ভোলাহাটে ১ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এইসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️